দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রদূত সঞ্চিতা হক। আগামী ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সময় চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে মিশনের বাইরে থাকবেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ১২ নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনে পাঠানো এক কূটনৈতিক নোটে এ বিষয়ে জানানো হয়। নোটে বলা হয়েছে, স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতিতে মিশনের রাষ্ট্রদূত ও উপস্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করবেন। কূটনৈতিক পরিভাষায় এ দায়িত্বকে চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম বলা হয়। অর্থাৎ, স্থায়ী প্রতিনিধি অনুপস্থিত থাকাকালে মিশনের কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
গত ২৮ আগস্ট জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আইরিন খান। সরকার তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব দিয়েছে। তার আগে এ পদে ছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি ২০২৫ সালের ১৩ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছেন।
বর্তমানে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে দুজন উপস্থায়ী প্রতিনিধি দায়িত্ব পালন করছেন। তারা হলেন এ কে এম ওয়াহিদুজ্জামান ও সঞ্চিতা হক। তাদের মধ্যে ওয়াহিদুজ্জামান উপস্থায়ী প্রতিনিধি-১ এবং সঞ্চিতা হক উপস্থায়ী প্রতিনিধি-২ হিসেবে দায়িত্ব পালন করছেন। পদমর্যাদার দিক থেকে ওয়াহিদুজ্জামান প্রথম গ্রেডের রাষ্ট্রদূত এবং সঞ্চিতা হক তৃতীয় গ্রেডের রাষ্ট্রদূত।
এদিকে সঞ্চিতা হক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালনকালে নিউইয়র্কের কর্মস্থলে অনুপস্থিত থাকতে ছুটি চেয়েছেন উপস্থায়ী প্রতিনিধি-১ এ কে এম ওয়াহিদুজ্জামান। এ বিষয়ে তিনি ঢাকায় চিঠি পাঠিয়েছেন। কূটনৈতিক সূত্রের দাবি, নিজের চেয়ে জুনিয়র কর্মকর্তাকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
গত ১৫ জুলাই নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন ওয়াহিদুজ্জামান। তাকে এক বছরের চুক্তিতে প্রথম গ্রেডের রাষ্ট্রদূতের পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব ছাড়ার পর মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করেছিলেন এই কূটনীতিক।
যে আই